1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ইসরায়েলি হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালের দিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, তাদের সৈন্য, পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো একটি সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। তবে তারা আর বিস্তারিত কিছু জানায়নি।

এই হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পশ্চিম তীরের জেনিন শহরে আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) প্রধান অভিযান আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জনের আরেকটি ধাপ, যা জুদিয়া ও সামারিয়ায় নিরাপত্তা জোরদার করা। পশ্চিম তীরকে ইসরায়েল জুদিয়া ও সামারিয়া নামে ডাকে।

নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি আরও বলেন, আমরা গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং জুদিয়া ও সামারিয়ায় যেখানে ইরানি অক্ষ তার শাখা বিস্তার করছে, সেখানে ধারাবাহিক ও দৃঢ়ভাবে অভিযান চালিয়ে যাচ্ছি।

এই ইসরায়েলি হামলার আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী শহর ও শরণার্থী শিবিরে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য কয়েক সপ্তাহ ধরে একটি অভিযান পরিচালনা করছিল। এ ছাড়া গত সপ্তাহে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছিল।

গাজায় যুদ্ধবিরতির কয়েকদিন পরই জেনিনে এই হামলা হলো। এতে পশ্চিম তীরে আরও সহিংসতার হুমকির বিষয়টি সামনে এলো।

এর আগে সোমবার অবৈধ ইসরায়েলি বসতকারীরা ইসরায়েলি বাহিনীর মদদে গাড়ি ও বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পশ্চিম তীর জুড়ে অন্তত ২১ জন ফিলিস্তিনিকে আহত করেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews