1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা

কেরানীগঞ্জের বেড়ীবাঁধে গণপিটুনিতে নিহত ছিনতাইকারীর মৃতদেহ বুড়িগঙ্গা থেকে উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) : গণপিটুনি দিয়ে বুড়িগঙ্গার পানিতে ফেলে দেওয়ার পর হাসান মাঝি (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ। নিহত হাসান বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সুলতানি গ্রামের মানিক মাঝির ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর মুসলিম নগর কুরবান হাজির বাড়িতে বসবাস করত ।

শুক্রবার সকাল সাড়ে দশটায় কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা নামা বাড়ি এলাকায় নাদু ব্যাপারির ঘাট থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, তিন যুবক ভোরবেলা বেরিবাধ এলাকায় ছিনতাই করার সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে। পরে তাকে গণপিটুনি দিয়ে পানিতে ফেলে দেয়। দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় পানিতে পড়ে থেকে মারা গেছে।

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোক্তার হোসেন জানান, নদীর পাড়ে পানির নিচে একটি হাত দেখা যাচ্ছে এমনটা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। সুরতহালের সময় লাশের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে।গণপিটুনির একটা ঘটনার কথা শুনেছি তবে কেউ সাক্ষ্য দিতে রাজি হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews