1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা জেলা যুবলীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল খালেক গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫

কেরানীগঞ্জ : ঢাকা জেলা যুবলীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা  আব্দুল খালেক(৪৬)কে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের কাঠালতলী/চন্ডিপুর এলাকা হতে  জেলা দক্ষিণ ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত খালেক চন্ডিপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

সর্বশেষ জুলাই আন্দোলন চলাকালে ৪ আগস্ট কেরানীগঞ্জের ঘাটারচরে ছাত্র জনতা ও আওয়ামী লীগের মুখামুখি সংঘর্ষের সময় অস্ত্রধারী সন্ত্রাসীদের পাশে তাকে দেখা গিয়েছিলো। তবে অদৃশ্য কারণে হত্যা মামলা থেকে বেঁচে যান নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা দক্ষিণ ডিবির (ওসি) সাইদুর রহমান।  তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা আব্দুল খালেককে তার নিজ এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃত  নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি নাশকতা মামলা রয়েছে। তাকে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তরে প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews