1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা

হত্যা মামলায় ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের পহেলা জানুয়ারি গভীর রাতে রাজধানীর লালবাগ এলাকায় রিকশাচালক মাহবুব হত্যা মামলায় ডানো ও জনি নামে দুই ভাইকে গ্রেফতার করেছে র্্যাপিড একশন ব্যাটেলিয়ান র্্যাব- ১০। তবে পরিবারের অভিযোগ গ্রেপ্তার ডানো এবং জনি নিরপরাধ,তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। তাদের মাল্টিপারপাস ব্যবসা নিয়ন্ত্রণে নিতে পরিকল্পিতভাবে এদের ফাঁসানো হয়েছে।

সোমবার দুপুরে লালবাগের ইসলামবাগ এলাকায় ভুক্তভোগী পরিবারের পক্ষে ডানোর স্ত্রী সাথী সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি আরো বলেন, নিহত মাহবুবকে গ্রেপ্তার জনি এবং ডানো কখনো দেখেনি এবং তার সাথে কোন সম্পর্ক নেই। যেদিন রাতে মাহবুবক খুন হয় সেদিন রাতে ডানো ও জনি সেখানে ছিল না। আমাদের একটা মাল্টিপারপাস ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেই ব্যবসা কেড়ে নেয়ার জন্য একটি পক্ষ অনেক দিন ধরে আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। তারাই মাহবুব হত্যা মামলায় নিরাপরাধ মানুষদের ফাঁসিয়েছে।

মাহবুব যখন খুন হয় তখন ডানো ও জনি তাদের মাল্টিপারপাস ব্যবসা প্রতিষ্ঠানের কাছে এলাকাবাসীর সাথে আতশ বাজি উৎসবে ছিল। কিন্তু মাহবুব নিহতের ঘটনায় মিথ্যাভাবে তাদের জড়ানো হয়েছে।

তিনি আরো বলেন, এই হত্যা মামলায় যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দাবি করছি। আর নিরপরাধ মানুষকে যারা মিথ্যা তথ্য দিয়ে ফাঁসিয়েছে তাদের সুষ্ঠু তদন্ত করে দেখার জন্য আদালতের প্রতি আহবান জানান তিনি।

সংবাদ সম্মেলনে এসময় জনির স্ত্রী ফারজানা ও এলাকাবাসীর পক্ষে মোঃ এরফান ও আব্দুর রশিদ বক্তব্য রাখেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews