1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে ভাংচুর ও কোটি টাকা চাঁদা দাবি, বিএনপি নেতার বিরুদ্ধে থানায় মামলা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান দখল ভাঙচুর ও লুটপাটের অভিযোগে স্থানীয় বিএনপি’র নেতা কানন শিকদার সহ ছয়জনের নাম উল্লেখপূর্বক মামলা দায়ের করেছে ভুক্তভোগী ব্যবসায়ী। অভিযুক্ত কানন শিকদার শুভাঢ্যা ১নং ইউনিট বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক।

শনিবার(১৯ এপ্রিল ) কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর ব্যবসায়ী মোঃ সজিব বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি (মামলা নং-৪০) দায়ের করে।

মামলার এজাহারে জানা যায়, কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর নুরুন্নাহার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের প্যান্ট ক্লাব নামক একটি তৈরি পোশাকের দোকানের স্বত্বাধিকারী মোঃ সজিব নতুন আরেকটি দোকান নিয়ে ডেকোরেশন করার সময় কানন শিকদার তার কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ী সজীব কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী দোকান মালিক সমবায় সমিতির নিকট অভিযোগ করলে কানন শিকদার ক্ষিপ্ত হয়ে দোকান ঘরটি দখল করে নিয়ে এবার এক কোটি টাকা চাঁদা দাবি করে সাত দিনের সময় বেঁধে দিয়ে আসে। পরবর্তীতে চাঁদা না পেয়ে গত ১৭ই ফেব্রুয়ারি কানন শিকদার ও তার সহযোগী লিখন,আবু বক্কর, ফয়সাল, আলাউদ্দিন সহ ২০-২৫ জনের একটি বাহিনী নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ী সজীব ও তার বড় ভাই রাজীবকে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ঢুকে মারধর করে। এ সময় তারা দুই ভাইকে মারধর করে তাদের গলায় থাকা দুটি স্বর্ণের চেইন একটি ওয়ান প্লাস মোবাইল ও ক্যাশ বাক্সে থাকা দেড় লক্ষ নগদ টাকা নিয়ে যায়।হামলার ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইন বিভিন্ন মিডিয়ায় ভাইরাল হয়েছে। হামলার সময় কিল-ঘুষিতে সজীবের সামনের দুটি দাঁত ভেঙে যায় ও তার বড় ভাই রাজিবকে হকিস্টিক ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত হয়। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে সজীবকে প্রাথমিক চিকিৎসা ও বড় ভাই রাজিবকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ সজিব জানান, কানন শিকদারের সাথে আমার কোন ব্যবসায়িক বা পারিবারিক বিরোধ নেই। কি কারনে সে হঠাৎ করে চাঁদা দাবি করে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করল তা বুঝতে পারছি না। হামলার ঘটনার পর থেকে জীবনের নিরাপত্তার ভয়ে আমি ও আমার বড় ভাই ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছি না।

হামলা প্রসঙ্গে জানতে অভিযুক্ত কানন শিকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সজীবের বড় ভাই রাজীবের কাছে ব্যবসায়িকভাবে টাকা পাওনা আছি সেই টাকা চেয়েছি, কোন চাঁদা চাইনি। পাওনা টাকা চাইতে গিয়ে তাদের দোকানের সামনে একদিন ঝগড়াঝাটি হয়েছিল। তবে এ ঘটনায় চাঁদাবাজির মামলা করে থাকলে এটা সম্পূর্ণ মিথ্যা,আমি কোন চাঁদা চাইনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজারুল ইসলাম জানান, থানায় মামলা রেকর্ড করার পর আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews