1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নির্বাচনের আগেই বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি: জামায়াতে ইসলামী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫

ডেস্ক নিউজ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের আগেই বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৪ মে) বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, বৈঠকে আমরা দুটো বিষয় স্পষ্ট করার কথা বলেছি। এরমধ্যে একটি হলো যে সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে, সেই সময় স্পষ্ট করতে হবে। আর অন্যটি হলো নির্বাচনের আগে অবশ্যই সংস্কার ও বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। প্রধান উপদেষ্টা মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন। তিনি বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন।

তিনি বলেন, সংস্কার এবং বিচারের মধ্যদিয়ে একটি অর্থবহ নির্বাচন হবে। সেই নির্বাচনে সমতল মাঠ থাকবে। অংশ নেয়াদের কাউকে কোনো ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না। কোনো পেশিশক্তি দেখতে হবে না। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে কয়েকবার বলেছেন তিনি এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চান। কিন্তু সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি। এটিকে কেন্দ্র করে রোডম্যাপের দাবি এসেছে।

ডা. শফিকুর রহমান বলেন, সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছিল, বিশেষ করে বিভিন্ন ব্লকেডকে কেন্দ্র করে আপাত দৃষ্টিতে তা কিছুটা কেটেছে। আমরা এর স্থায়ী সমাধান চাই। আমরা মনে করি দুটি রোডম্যাপ ঘোষণা করলে তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হলো সংস্কারের রোডম্যাপ, আরেকটি নির্বাচনের রোডম্যাপ। দুটোই অতি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।

তিনি বলেন, অনেক দলের দাবি-দাওয়ার মধ্যে ভিন্নতা রয়েছে। আমরা বিশ্বাস করি সব দলই দেশকে ভালোবাসে। ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দিয়ে আমরা সবাই যদি এগিয়ে আসি এবং আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থবহ সহযোগিতা করি তাহলে একটি অর্থবহ সংস্কারের মধ্যদিয়ে একটি অর্থবহ নির্বাচন হতে পারে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews