1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা

বুড়িগঙ্গায় ভাসছিল অজ্ঞাত যুবকের মৃতদেহ, উদ্ধার করেছে নৌ পুলিশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় মৃতের পরনে ছিল খয়েরি ফুলহাতা শার্ট ও খাকি কালারের ফুল প্যান্ট। লাশটি কয়েক দিন পানিতে থেকে ফুলে-ফেঁপে যাওয়ায় সূরতহালের সময় আঘাতের কোন চিহ্ন বুঝা যায়নি।

 

সোমবার (১৬ জুন) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ কামুচান শাহ্ মাজারের দক্ষিণ পাশে বুড়িগঙ্গা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই জারফান আলী জানান, লাশটি নদীর পাড়ে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছি। লাশটি বেশ কয়েকদিন আগের হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। লাশের পরিচয় নিশ্চিতের জন্য আশেপাশের থানায় অবহিত করা হয়েছে।

 

এন/টি

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews