1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ আটক ৪

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা):

ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ চার যুবককে আটক করেছে ঢাকা জেলার (দক্ষিন) ডিবি পুলিশ। আটককৃতরা হলো, সাজ্জাদ হোসেন রাতুল (২৮),মোঃ জাহাঙ্গীর (৪৫),মোঃ মুন্না (৩৫) ও মোঃ রফিকুল হাসান সবুজ (৪৩)। এ সময় তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

রবিবার (২২জুন) রাতে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূলের নিয়মিত কাজের অংশ হিসেবে রবিবার দিবাগত রাত সাড়ে দশটা থেকে মধ্য রাত পর্যন্ত অভিযান চালিয়ে মডেল থানার কালিন্দী এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ সাজ্জাদ ও ছাটগাও এলাকা থেকে ২০ পিছ ইয়াবাসহ জাহাঙ্গীর কে এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগাও এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ সবুজ কে আটক করা হয়। এছাড়া ১২০ পুরিয়া হিরোইন সহ মুন্না নামের আরো একজনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews