1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে রাজউকের অভিযান বিদ্যুৎ বিচ্ছিন্ন ২ লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা):
ঢাকার কেরানীগঞ্জে অনুমোদনহীন ও নকশা বহির্ভূত ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।
রোববার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান এর নেতৃত্বে উপজেলার মডেল থানার জিনজিরা মডেল টাউন এলাকায় বিভিন্ন বাড়ির নকশা বহির্ভূত বর্ধিতাংশ ভেঙে ফেলা ও নির্মাণাধীন ১৮ টি ভবনের বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন করে খুলে নেয়া হয় ও এক ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রাজউকের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে এখানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে এখানকার কোন ভবন মালিক তাদের ভবনের অনুমোদনের সঠিক কাগজপত্র দেখাতে পারেনি। অনুমোদনহীন এসকল ভবনের মিটার খুলে নেয়া ও জরিমানা করা হয়েছে এবং নতুন ভবন তৈরির আগে রাজউকের অনুমোদন নিয়ে ভবন তৈরির জন্য এলাকাবাসিকে সচেতন করা হয়েছে।
অভিযানের কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম সহায়তা করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews