1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে যুবকের মৃতদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) :
ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে আব্দুল্লাহপুর ভাওয়ার ভিটি এলাকায় ঢাকা-মাওয়া হাইওয়ের পাশে ঝোপের ভেতর থেকে শামীম (৩০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

শনিবার সকাল দশটার দিকে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শামীম দক্ষিণ কেরানীগঞ্জ থানার মিরেরবাগ এলাকার জজ মিয়ার ছেলে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শামীমকে তার দুলাভাই গতকাল  বাসা থেকে ডেকে সিএনজিতে করে নিয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ ছিল না। আজ (শনিবার ) সকালে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এছাড়াও কানের কাছে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews