1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে যাত্রীবাহী থামানো বাসে আগুন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) :

ঢাকার কেরানীগঞ্জে একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো ব ১৫-০৬৬২) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ডাকা হরতালের সমর্থনে নাকি বাস মালিকদের অন্তকোন্দলে এ ধরনের ঘটনা ঘটেছে এ বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে।

রবিবার (২০ জুলাই ) ভোররাত চারটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা তরঙ্গ পরিবহনের একটি বাসে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।আগুন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু জানান, যাত্রীবাহী বাসটি দুইদিন যাবত রাস্তার পাশে পার্কিং ব্যবস্থায় ছিল। ভোররাতে কে বা কারা গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। কয়েকদিন আগে তরঙ্গ পরিবহনের লাইনের মালিকানা পরিবর্তন করে স্থানীয় এক বিএনপি নেতা লাইন চালনা শুরু করে।এ নিয়ে পূর্বের মালিকপক্ষ ও বর্তমান মালিকপক্ষের মধ্যে ঝামেলা চলছিল। হয়তো অন্তকোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে। আবার নাশকতার বিষয়টিও উড়িয়ে দেয়া যাবে না,এ বিষয়ে তদন্ত চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews