1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বিশ্বব্যাপী সংঘাতে যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা তুলে ধরলেন ট্রাম্প

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বব্যাপী সংঘাতে যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টায় নিজের অনন্য ভূমিকা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি সাতটি ক্ষেত্রে সফল হয়েছেন। যদিও এর মধ্যে কয়েকটিতে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তবুও বিশ্বনেতাদের উদ্দেশে তিনি দাবি করেন, এ সাফল্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা প্রমাণ করে এবং একই সঙ্গে জাতিসংঘের অকার্যকারিতা স্পষ্ট করে।

ট্রাম্প বলেন, ‘দুঃখের বিষয়, এসব কাজ আমাকে করতে হলো, অথচ জাতিসংঘ কিছুই করলো না। দুর্ভাগ্যজনকভাবে, কোনো ক্ষেত্রেই সংস্থাটি সহায়তা করার চেষ্টা পর্যন্ত করেনি।’ তিনি জাতিসংঘ সদর দপ্তরে একবার ভাঙা লিফট (এসকেলেটর) আর নষ্ট টেলিপ্রম্পটারের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। ট্রাম্পের ভাষায়, ‘জাতিসংঘ থেকে আমি শুধু দুটো জিনিসই পেয়েছি-একটি হচ্ছে খারাপ এসকেলেটর আর আরেকটি টেলিপ্রম্পটার।’ খবর আল জাজিরার। 

তিনি আরও বলেন, ‘তখন এটি নিয়ে ভাবার সময় পাইনি, কারণ আমি লাখো প্রাণ বাঁচাতে আর যুদ্ধ থামাতে ব্যস্ত ছিলাম। কিন্তু পরে বুঝেছি, জাতিসংঘ আমাদের জন্য ছিল না।’

জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, ‘যদি এমনটাই হয়, তবে জাতিসংঘের উদ্দেশ্য আসলে কী? জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা ছিল, কিন্তু সংস্থাটি এর ধারেকাছেও পৌঁছাতে পারেনি। এখন যা করছে তা হলো কঠোর ভাষায় চিঠি লেখা-তারপর আর কোনো পদক্ষেপই নেয় না।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews