1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি

মাধবপুর দুই সাংবাদিকের সঙ্গে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দুর্ব্যবহার (ভিডিও)

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম

মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম আবারও আলোচনায়। এসএসসি পরীক্ষা কেন্দ্রের অর্থ আত্মসাৎ, নকল বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে যিনি দীর্ঘদিন ধরে বিতর্কিত—সেই কর্মকর্তার সর্বশেষ টার্গেট এবার সাংবাদিকরা।

ভিডিও দেখতে ক্লিক করুন:
রবিবার দুপুরে মানবকণ্ঠ ও মুভি বাংলা টিভির উপজেলা প্রতিনিধি এম এ কাদের এবং দৈনিক কালবেলার প্রতিনিধি মুজাহিদ মসি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসে সংবাদ সংগ্রহে গেলে তাদের সঙ্গে অশোভন আচরণ করেন সিরাজুল ইসলাম।একপর্যায়ে তিনি এম এ কাদের ও মুজাহিদ মসিকে অপমানজনক কথা বলে অফিস থেকে বের করে দেন। এ সময়ের কিছু দৃশ্য গোপন ক্যামেরায় ধরা পড়ে।
ভুক্তভোগী সাংবাদিকরা জানান, দায়িত্বপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তার এমন ব্যবহার শুধু দুঃখজনকই নয়, বরং নিন্দনীয়ও। “তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি সাংবাদিকদের মানুষই মনে করেন না। সাংবাদিকতায় যারা আসেন, তারা তার কাছে তুচ্ছ,” অভিযোগ করেন এক সাংবাদিক।

স্থানীয়রা বলছেন, শিক্ষা অফিসের এই দায়িত্বশীল পদে থেকে বারবার এমন আচরণ ও দুর্নীতির অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে করে পুরো শিক্ষা বিভাগে নেতিবাচক প্রভাব পড়ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews