1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার (ভিডিওসহ)

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে সড়কের পাশে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২০) মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এ সময় যুবকের পরনে ছিল কালো ফুলপ্যান্ট ও ধূসর টি-শার্ট। মরদেহটি পানিতে থেকে ফুলেঁফেপে যাওয়ায় সুরতহালের সময় আঘাতের কোন চিহ্ন বুঝা যায়নি।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের সালাম চেয়ারম্যান রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেসবুক ভিডিও লিংক ক্লিক করুন

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু জানান, পথচারীরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দীর্ঘক্ষণ পানিতে থাকায় পরিচয় শনাক্তে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে পারেনি। তবে মরদেহের পকেটে একটি বাটন ফোন পাওয়া গেছে। তার সূত্র ধরে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews