1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর। সোমবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আহমেদ রোমান (৩৫) ও মুজিবুল হক দুর্জয় (৩৫)। তারা বন্ধু ছিলেন এবং মোটরসাইকেলে করে ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়ামাহা (R15) মোটরসাইকেলটি দ্রুতগতিতে এগোচ্ছিল। এ সময় পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান এসে তাদের চাপা দেয়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি না থেমে পালিয়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আর হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান অপরজন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়লে পরিচয় জানা যায়। নিহত দুইজনের বাড়ি মাদারীপুরের শিবচর থানায়। আহমেদ রোমান ছিলেন শিবচর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
হাসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, “নিহতদের স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।”

NE/ R.I.F.A.T

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews