1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

লুঙ্গি গামছা পড়ে ছদ্মবেশে পুলিশ, ডাকাত সর্দার গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একাধিক ডাকাতি ও চুরির ঘটনায় অভিযুক্ত কুখ্যাত ডাকাত সর্দার রাজীব হোসেন রাজুকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

অভিনব কৌশলে লুঙ্গি–গামছা পরে সাধারণ মানুষের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে ধরতে সক্ষম হন এএসআই সুজেল মিয়া।

 

রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন।

পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর রাতে কদমপুর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ডাকাতি করে রাজীব ও তার সহযোগীরা।

 

শ্রমিকদের হাত–পা বেঁধে মারধর করে ১১ লাখ টাকার মালামাল ও মোবাইল ফোন লুট করে তারা।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজীবের অবস্থান শনাক্ত করে পুলিশ।

এরপর দক্ষিণ রোনীগঞ্জ থানার এএসআই সুজেল মিয়ার নেতৃত্বে একটি দল লুঙ্গি–গামছায় সাধারণ মানুষের বেশে কৌশলগত অভিযানে নামে।

 

স্থানীয়দের সঙ্গে মিশে যেতে এএসআই সুজেল লুঙ্গি ও গামছা পরে টানা দুইদিন এলাকায় নজরদারি চালান। অবশেষে গতকাল রাতে করেরগাঁও এলাকায় একাধিক দেশীয় অস্ত্রসহ রাজীবকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে এএসআই সুজেলও দুইতলা ভবন থেকে ঝাঁপ দিয়ে ধাওয়া করে তাকে ধরেন। আঘাত পেলেও পিছু হটেননি তিনি।

এএসআই সুজেল মিয়া জানান,“রাজীবকে ধরতে দুইদিন লুঙ্গি পরে এলাকায় ঘুরেছি। সে যখন ছাদ থেকে লাফ দেয়, আমি এক মুহূর্তও চিন্তা করিনি—আমিও ঝাঁপ দেই। আঘাত পেয়েছি, কিন্তু অপরাধী ধরা পড়লে সেই ব্যথাও গর্বে পরিণত হয়।”

 

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন জানান, “রাজীব দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে। সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে ।“

 

অভিযানের নায়ক এএসআই সুজেল মিয়ার এমন সাহসিকতা ইতোমধ্যেই আলোচনায় এসেছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews