1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি

কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের কচাকাটায় রুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী এনামুল হক ও তার দ্বিতীয় স্ত্রী কুলসুম রুপাকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বল্লভেরখাস ইউনিয়নের কৃষ্ণপুর পাটনীরপাড় পাতলীপাড়া এলাকা থেকে রুমির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হকের সঙ্গে রুমি আক্তারের প্রথম বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। এনামুল ঢাকায় কাজ করার সময় পার্শ্ববর্তী এলাকার কুলসুমকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই প্রথম স্ত্রী রুমির সঙ্গে তার সংসার নিয়ে বিরোধ চলছিল।

স্থানীয় গ্রাম পুলিশ নছিমউদ্দিন জানান, প্রথম স্ত্রী ও সন্তানদের রেখে এনামুল দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। এ নিয়ে রুমির সঙ্গে তার বনিবনা হচ্ছিল না।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews