1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি

ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুকবুল ছৈয়াল (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শিশুটি পূর্ব গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বাবা-মায়ের বিচ্ছেদের পর সে নানির সঙ্গে বসবাস করত। তার মা বর্তমানে প্রবাসে রয়েছেন।

পরিবারের অভিযোগ, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্কুল থেকে বাড়ি ফেরার পথে মুকবুল ছৈয়াল শিশুটিকে কৌশলে ডেকে তার বসতঘরে নিয়ে যান। সেখানে তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে না বলতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়।

পরদিন রাতে অসুস্থ বোধ করলে শিশুটি তার নানির কাছে বিষয়টি জানায়। পরে তাকে ফরিদগঞ্জ ডায়াবেটিকস হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন।

এ ঘটনায় শিশুটির নানি ফরিদগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর পুলিশ মুকবুল ছৈয়ালকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। শনিবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, মামলার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews