1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কোনো সংসদ সদস্য (এমপি) বা দলীয় নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনায় দলীয় কিছু নেতাকর্মী ও একজন সংসদ সদস্যের নাম শোনা যাচ্ছে। তারা যদি হামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক মহল নিজেদের স্বার্থে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। হামলার সঙ্গে যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি সংস্কার করে দ্রুত স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫০ জনের বেশি লোকের একটি দল রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে।

ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, হামলায় আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এ ঘটনার পর কেন্দ্রটির স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ শাহ আলী থানায় মামলা করেছে। মামলায় হানিফ মিয়া নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews