1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ থেকে ভারতীয়দের উসকানি দেওয়া হচ্ছে, অভিযোগ দিলীপ ঘোষের হাজারীবাগে এজেআর কুরিয়ার গুদামে হামলা-ভাঙচুর, লুট সিসিটিভি ও ল্যাপটপ ‘জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সমিতি’: বিএনপির এমপি খোকন রাজশাহীতে ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ঘুমধুম সীমান্তে সোয়া কোটি টাকার ইয়াবা জব্দ করল ৩৪ বিজিবি সৌদির মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া এবং কনস্যুলার সহায়তা নিয়ে প্রশ্ন রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দুপুরে মেয়েকে দাফন, এক ঘণ্টা পর উদ্ধার ছেলের মরদেহ ইশরাকের পদত্যাগের নির্দেশের খবর ‘গুজব’, দাবি প্রতিমন্ত্রীর

হাজারীবাগে এজেআর কুরিয়ার গুদামে হামলা-ভাঙচুর, লুট সিসিটিভি ও ল্যাপটপ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
হাজারীবাগে এজেআর কুরিয়ার গুদামে হামলা-ভাঙচুর, লুট সিসিটিভি ও ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগের বারইখালী এলাকায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি গুদামে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় গুদামের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুরের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও ল্যাপটপ নিয়ে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিকদার মেডিকেল কলেজের পাশে অবস্থিত গুদামটিতে এ ঘটনা ঘটে।

এজেআর ওয়ার হাউজের নিরাপত্তা ইনচার্জ মো. রুহুল আমিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা একদল দুর্বৃত্ত হঠাৎ গুদামের ভেতরে প্রবেশ করে। এরপর তারা সেখানে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় অফিসে থাকা ল্যাপটপ ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে সেগুলো নিয়ে যায়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, হামলাকারীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলার আগে তারা আশপাশের এলাকার অন্যান্য সিসিটিভি ক্যামেরাও অকার্যকর করে দেয়, যাতে তাদের শনাক্ত করা কঠিন হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews