1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, গড়ল নতুন রেকর্ড চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, প্রধানমন্ত্রীর কাছে পরিবারের নিরাপত্তা চাইলেন নারী সৌদি আরবের কারাগারে ২,৪৬১ বাংলাদেশি, ২২ জনের সাজার তথ্য জানতে চায় কনস্যুলেট বাটামারায় চেয়ারম্যান প্রার্থী হাজী ওহিদুল ইসলামের গণসংযোগ রাজশাহীতে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ সাজেকে অবরোধ ঘিরে গোলাগুলি, নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব অনিবার্য কারণে বন্ধ ঘোষণা সাজেক ভ্যালি, পর্যটকদের জন্য নির্দেশনা কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুজন

কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, প্রধানমন্ত্রীর কাছে পরিবারের নিরাপত্তা চাইলেন নারী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, পরিবারের নিরাপত্তা চাইলেন নারী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাড্যা উত্তরপাড়া এলাকায় জমি ও বাড়ি দখলের চেষ্টা, হয়রানি এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী নারী ইসরাত জাহান রেজোয়ানা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগে রফিকুল ইসলাম নান্টু (৪০), লিজা আক্তার (৩৫), আবু সেলিম (৫৫) ও আবুল (৫৫) নামে চারজনের নাম উল্লেখ করেছেন তিনি। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে ইসরাত জাহান রেজোয়ানা দাবি করেন, তাঁর স্বামী মো. শহিদুল ইসলাম সাফ-কবলা দলিলের মাধ্যমে সামসুল ইসলামের কাছ থেকে জমিটি ক্রয় করেন। পরবর্তী সময়ে ওই জমিতে সাতটি আধাপাকা ঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়। কিন্তু বর্তমানে ওই সম্পত্তি দখলের চেষ্টা, মামলা দিয়ে হয়রানি এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ তাঁর।

তিনি আরও অভিযোগ করেন, নবম শ্রেণিতে পড়ুয়া তাঁর মেয়েকে স্কুলে যাতায়াতের পথে অনুসরণ করা হচ্ছে। এ ঘটনায় মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিবারের সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন ইসরাত জাহান রেজোয়ানা।

একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews