1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েনের ঘোষণা, বিক্ষোভ দমনে কঠোর সরকার দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে কত? ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, গড়ল নতুন রেকর্ড চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, প্রধানমন্ত্রীর কাছে পরিবারের নিরাপত্তা চাইলেন নারী সৌদি আরবের কারাগারে ২,৪৬১ বাংলাদেশি, ২২ জনের সাজার তথ্য জানতে চায় কনস্যুলেট বাটামারায় চেয়ারম্যান প্রার্থী হাজী ওহিদুল ইসলামের গণসংযোগ রাজশাহীতে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ সাজেকে অবরোধ ঘিরে গোলাগুলি, নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েনের ঘোষণা, বিক্ষোভ দমনে কঠোর সরকার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েনের ঘোষণা, বিক্ষোভ দমনে কঠোর সরকার
ফ্রান্সে শনিবারের বিক্ষোভ কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করতে ৭০ হাজার পুলিশ সদস্য ও নিরাপত্তাকর্মী মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে সহিংসতা, লুটপাট ও সরকারি স্থাপনায় হামলা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।

 

শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি। খবর আনাদোলুর।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সহিংসতা চালানোর পরিকল্পনা করছে, তাদের সতর্ক করে দেওয়া হচ্ছে। শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে। লুটপাট, সহিংসতা এবং সরকারি ভবনে হামলা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, রাজধানী প্যারিসসহ দেশের বিভিন্ন এলাকায় ড্রোন, হেলিকপ্টার এবং বিশেষায়িত স্থল ও আকাশ ইউনিট মোতায়েন করা হবে। সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

নুনেজের ভাষ্য অনুযায়ী, সহিংসতার ঝুঁকি রয়েছে—এমন গোষ্ঠীগুলোর ওপর বিশেষ নজরদারি চালানো হবে। সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্যারিস পুলিশ প্রিফেকচারসহ বিভিন্ন প্রশাসনিক বিভাগে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের দ্রুত আদালতে হাজির করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রথমে হাইস্কুল শিক্ষার্থীদের আন্দোলন এবং পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লুটপাট ও সরকারি স্থাপনায় হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এ অবস্থায় শনিবারের কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ফরাসি সরকার।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews