1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্ছেদের এক দিন পরই ফের দখলে আব্দুল্লাহপুরের ফুটপাত-সড়ক ফরিদপুরে জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০ কিশোরগঞ্জে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, থাকছে রাত্রিযাপনের সুযোগ পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক গার্মেন্টস অস্থিরতা শ্রমিক আন্দোলন নয়, পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, থাকছে রাত্রিযাপনের সুযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, থাকছে রাত্রিযাপনের সুযোগ

 

দীর্ঘ বিরতির পর আবারও পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা দ্বীপটি ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন।

রোববার (৪ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, এবার সেন্টমার্টিন ভ্রমণের ক্ষেত্রে পর্যটকসংখ্যা বাড়ানো হয়েছে। নতুন নিয়মে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপে যাতায়াত করতে পারবেন। এর আগে দৈনিক পর্যটকসংখ্যা সর্বোচ্চ ২ হাজার নির্ধারণ করা হয়েছিল।

এবারের পর্যটন মৌসুমে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রাত্রিযাপনের ক্ষেত্রে। আগের বিধিনিষেধ তুলে নেওয়ায় ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিনে অবস্থান ও রাত্রিযাপন করতে পারবেন।

তবে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য অতিরিক্ত ১০০ টাকা পরিচ্ছন্নতা ফি নির্ধারণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে এ অর্থ ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, আগের বছরের মতো এবারও সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে চলাচল করবে।

নতুন সিদ্ধান্তে দ্বীপের পর্যটন ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। পর্যটন কার্যক্রম স্বাভাবিক হওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews