
কিশোরগঞ্জের কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার জামান (৪০)। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
তবে কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।