1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি

হইচইয়ে আসছে ‘ওসি হারুন’

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১
ওসি হারুনের ভুমিকায় দেখা যাবে মোশাররফ করিম কে

খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পাচ্ছে ২৫ জুন। আশফাক নিপুণের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ওয়েব সিরিজটিতে আরো অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, মোস্তাফিজুর নূর ইমরান ও খায়রুল বাশার।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম হইচই অরিজিনালের ব্যানারে থ্রিলার ঘরানার সিরিজ মহানগরে রাজধানী ঢাকায় এক রাতে সাত ঘণ্টায় ঘটে যাওয়া একটি গল্পের চিত্রায়ন করা হয়েছে, যেখানে গল্পের চরিত্রগুলো মানুষের জীবনের গহীন অন্ধকার দিকগুলোর ওপর আলোকপাত করেছে। ঢাকা মহানগরের যে অন্ধকার গল্পগুলো আমাদের জানা, সেসবের বাইরে যে গল্পগুলো থাকে, তা-ই বলা হয়েছে ‘মহানগর’-এ।

সিরিজটির নির্মাতা আশফাক নিপুণের ভাষ্য, ‘হইচই-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চমৎকার। অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হইচই-এ সাবস্ক্রাইব করে ‘মহানগর’ ওয়েব সিরিজটি দেখা যাবে। সিরিজটি দর্শকদের কেমন লাগলো তা জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews