1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বন্ধ হচ্ছে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
ছবি সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে ঢাকা থেকে সারা দেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার রাত ১২টার পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। রেলপথ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার বলেন, ‘আজ মঙ্গলবার রাত ১২টার পর ঢাকা থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হচ্ছে। ঢাকা থেকে কোনো ট্রেন পরিচালনা করা হবে না।’ কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারোয়ার বলেন, ‘যাত্রীবাহী ট্রেন চালানো বন্ধ রাখার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের জানানো হবে।’
এর আগে গতকাল সোমবার ঢাকার আশপাশের চার জেলাসহ সাত জেলায় লকডাউন ঘোষণার পর প্রথমে বলা হয়েছিল, শুধু লকডাউনঘোষিত জেলাগুলোতে ট্রেন থামবে না, অন্য গন্তব্যে যথারীতি ট্রেন চলবে। আজ মঙ্গলবার সকালেও বলা হয়েছিল স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে ট্রেন চলবে। তবে এখন সিদ্ধান্ত পরিবর্তন করতে যাচ্ছে সরকার।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই সময় সরকার বিধিনিষেধ আরোপ করলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews