1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণে নিহত ৩

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ জুন, ২০২১
ছবিঃ ফেসবুক থেকে সংগৃহীত

রাজধানী ঢাকার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশত আহত হয়েছে। এ রিপোর্ট লেখার সময় তিন জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহতদের মধ্যে অন্তত ৪৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাস্থলের অদূরে একটি ভবনে নীচে তারা দাড়িয়ে ছিলেন। এ সময় বিকট তিনি শব্দ শুনতে পান তারা। তারা যে ভবনের নিচে ছিলেন, সেটির কিছু পলেস্তারা ধসে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ওপর পড়ে। এরপর ট্রান্সফর্মার বিস্ফোরণে আগুন ধরে যায়। সেই আগুন উড়ালসড়কের ওপরে ও নিচে যাত্রীবাহী বাসে ছড়িয়ে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

একজন বাসযাত্রী বলেন, বাসটি মগবাজার ফ্লাইওভারের নিচে পৌঁছালে ফ্লাইওভারের ওপরে একটি বাসে আগুন জ্বলতে দেখেন। সেই বাস থেকে চূর্ণবিচূর্ণ কাচ ও আগুনের ফুলকি নিচে পড়তে থাকে। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। চেতনা ফিরলে দেখেন তিনি হাসপাতালের বিছানায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দেবাশীষ বর্ধন গণমাধ্যমকে বলেন, সেখানে একটি ভবন ধসে পড়েছে-এমন খবর পাওয়ার পর আমাদের সদস্যরা সেখানে গেছে, কেউ যাচ্ছে। সেখানে কয়েকজন আটকাও পড়েছে এমন খবর আমরা পেয়েছি। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বেশ কয়েকজনকে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার খবর পাওয়া গেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews