1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

দুই মাসের বেশি সময় পর সিনোফার্ম ও ফাইজারের গণটিকাদান শুরু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
ছবি সংগৃহীত

দুই মাসের বেশি সময় পর সিনোফার্ম ও ফাইজারের টিকা নিয়ে সারাদেশে ফের গণটিকাদান শুরু হয়েছে।

বৃহস্পতিবার সব মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল ও ২৫০ শয্যার হাসপাতালে সিনোফার্মের টিকাদান শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকা দেয়া হবে। আর ফাইজারের টিকা দেয়া হচ্ছে ঢাকার সাতটি কেন্দ্রে।

গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে গণটিকাদান শুরু হয়। কিন্তু টিকা সংকট দেখা দিলে গত ২৫ এপ্রিল কর্মসূচি স্থগিত করা হয়। সেসময় টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছিল। সম্প্রতি চীনের সিনোফার্ম এবং যুক্তরাজ্যের ফাইজার-বায়োএনটেকের টিকা আসার পর বুধবার আবারো গণটিকাদান শুরুর ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সে অনুযায়ী দুই মাস ৭দিন পর ফের শুরু হলো টিকাদান কর্মসূচি। তবে কিছু কিছু জায়গায় টিকাদান পুরোপুরি শুরু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় ৪৮টি কেন্দ্রের মধ্যে আটটি কেন্দ্র বাদ দেয়া হয়েছে। সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে ঢাকার ৪০টি কেন্দ্রে।ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কেন্দ্রে দেয়া হচ্ছে ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews