1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

হঠাৎ পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা || padma setu| P.M | buriganga tv

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
পুরোনো ছবি

গাড়ী চড়ে পদ্মা সেতু ঘুরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার হঠাৎকরে সড়কপথে সকাল ৭টা ২৩ মিনিটে শ্রীনগর উপজেলার দোগাছী পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ পৌঁছান তিনি। সার্ভিস এরিয়া পরিদর্শন শেষে তিনি গাড়িতে করে পদ্মা সেতু পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
পদ্মা সেতুর ওপরে ৭ নম্বর পিলারের কাছ থেকে পায়ে হেঁটে দুটি মডিউল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। অর্থাৎ, ৭ নম্বর পিলার হতে তিনি পায়ে হেঁটে ১৮ নম্বর পিলার পর্যন্ত যান। এরপর আবার গাড়িতে করে তিনি পদ্মা সেতু পাড়ি দিয়ে ওপারে জাজিরার পদ্মা সেতু সার্ভিস এরিয়া-২ এ যান। সেখানে তিনি তার সঙ্গে থাকা বোন শেখ রেহানাকে নিয়ে নাস্তা করেন। এরপর সেখানে ঘুরে দেখে সকাল ১০টার পর তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এসময় তিনি আবারো পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি নিয়ে ঢাকায় ফেরেন। এ তথ্য নিশ্চিত করেছে সেতু সংশ্লিষ্ট একাধিক সূত্র।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও ছিলেন কেবিনেট সেক্রেটারি খন্দকার আনোয়ারুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কানী নাহিদ রসুল ও পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।
এ আগে চলতি বছরের ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার সময় আকাশ পথে পদ্মা সেতু দেখেছিলেন প্রধানমন্ত্রী। তখন হেলিকপ্টার থেকে সেতুর ভিডিও ধারণ হয়েছিল মোবাইল ক্যামেরায়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews