1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা

ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ মেনে চলার আহ্বান: প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবিঃ সংগৃহীত

করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

এসময় সবাইকে টিকা নেয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন ধরনে পরিবারসহ সবাই আক্রান্ত হচ্ছে, এজন্য সবার স্বাস্থ্য সুরক্ষা দরকার।

দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, সরকারের নানা পদক্ষেপের কারণে বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় উন্নতি হয়েছে। তবে, চিকিৎসা গবেষাণায় অনেক পিছিয়ে দেশ। সেদিকে গুরুত্ব বাড়ানোর জন্য চিকিৎসকদের আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, যেসব দেশ বৈজ্ঞানিক গবেষণায় এগিয়ে যাচ্ছে তারাই অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি করতে পারছে। কাজেই উন্নতি করতে হলে গবেষণার বিকল্প নেই।

১৯৯৬ সালের আগে বাজেটে গবেষণার জন্য অর্থ বরাদ্দ ছিল না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারে এসে গবেষণার জন্য বাজেটে থোক বরাদ্দ দেয়। এরপর প্রতি বছর বাজেটে গবেষণার জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়।

আমাদের অনেক অমূল্য সম্পদ রয়ে গেছে যা আমরা এখনো ব্যবহার করতে পারিনি। সেগুলোও আমাদের খুঁজে বের করতে হবে। তার উপর গবেষণা করে সেগুলোও যেন দেশের মানুষের কাজে লাগে সেই বিষয়ে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।

বাংলাদেশ এখন বিভিন্ন বিষয়ে গবেষণায় যথেষ্ট এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের এগিয়ে যেতেই হবে। আর গবেষণাটা এমন না যে ওখানেই শেষ হয়ে যাবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews