1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে ভুয়া স্বর্ণের বার বিক্রি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা): ভুয়া স্বর্ণের বার বিক্রি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার ও ছয়টি স্বর্ণাকৃতি নকল বার উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ করেছে।
বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিনজিরা মালোপাড়া রোড এলাকায় মোঃ কাইকোবাদের বিল্ডিং এর তৃতীয় তলা থেকে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয় বলে জানান কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর।
গ্রেপ্তারকৃতরা হলো মোঃ টিটু খান (৩২), মোঃ হাবিবুর রহমান (৪২), মোঃ আফজাল হোসেন (৪১), মোঃ সজিব (২২), মোঃ সবুজ খান (২৩)।
অতিরিক্ত পুলিশ সুপার বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের জানান, একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশপাশের এলাকায় মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে স্বর্ণাকৃতির পিতলের বার দেখিয়ে আসল স্বর্ণের বার বলে বিক্রি করে সাধারণ মানুষের নগদ টাকা হাতিয়ে নিচ্ছিল। সঙ্গবদ্ধ এই প্রতারক চক্র কে ধরার জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ তথ্য সংগ্রহ শুরু করে। পরে বুধবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের মালোপাড়া এলাকা থেকে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি নকল স্বর্ণের বার (পিতলের তৈরী ২১ ও ২২ক্যারেট সিল করা)সহ ৫ প্রতারককে গ্রেপ্তার করা হয়। চক্রের সাথে জড়িত বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের বৃহম্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews