1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

শপিং করতে বের হলে পুলিশের  মুভমেন্ট পাশ লাগবে কি?

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে আগামী ২৫ এপ্রিল রোববার থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দোকান পাট ও শপিংমল খোলা রাখা যাবে বলে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ।

তবে শপিং করতে বাহিরে বের হলে তাকে অবশ্যই পুলিশের  মুভমেন্ট পাশ সংগ্রহ করে তারপর বের হতে হবে।

যথাযথ স্বাস্থ্য বিধি প্রতিপালন সাপেক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৫টা অবধি দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেয়া হয়েছে।
এদিকে চলমান কঠোর লকডাউনের মধ্যে আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেয়া হচ্ছে। তবে লকডাউন চলাকালে মার্কেটে যেতে লাগবে মুভমেন্ট পাস। এই পাস নিয়েই শপিংমলে যেতে হবে বলে জানা গেছে।
শপিংমল খুললেও মানুষ যাতে বিনা কারণে বাইরে না আসে সেজন্য মুভমেন্ট পাস নিতে হবে। মুভমেন্ট পাস ছাড়া কেউ হবেন না বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সর্বাত্মক বিধিনিষেধের মধ্যে জরুরি প্রয়োজনে চলাচলের জন্য মুভমেন্ট পাস চালু করে বাংলাদেশ পুলিশ। এই পাস ছাড়া কেউ বের হলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বাধা দিচ্ছেন বাহিনীটির সদস্যরা।

বাংলাদেশ পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা বলেন, ‘বাইরে গেলে মুভমেন্ট পাস লাগবে। আর এ মুভমেন্ট পাস নিয়েই বাইরে বের হতে হবে। শপিংমল খুললেও সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য সবাইকে উদ্বুদ্ধ করা হবে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews