1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

অক্সিজেন সিলিন্ডারের নামে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রি!!

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ মে, ২০২১

ভারতে করোনায় এই মুহুর্তে বেসামাল। চারদিকে শুধু মৃত্যুর শোক। হাসপাতালে অক্সিজেন সংকট। এই পরিস্থিতির মধ্যেও বিপুল হারে রমরমাভাবে কালোবাজারি চালাচ্ছে একশ্রেণির মানুষ। কখনও অক্সিজেন ব্ল্যাক হচ্ছে, কখনও আবার হাসপাতাল বেড নিয়ে চলছে নোংরামি, কখনও অ্যাম্বুলেন্সের বিপুল দর হাঁকছে।

ভারতীয় নিউজ ১৮’র খবরে বলা হয়েছে, অক্সিজেন সিলিন্ডারের নামে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রির দায়ে দিল্লিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাদের কাছে থেকে পাঁচটি অগ্নিনির্বাপক যন্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার হওয়া দুজনের নাম অশুতোষ চৌহান (১৯) এবং আয়ূষ কুমার (২২)।

পুলিশের কাছে গীতা আরোরা নামের এক নারী প্রথম অভিযোগ দায়ের করেছিলেন। তার এক আত্মীয় শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। কিন্তু হাসপাতালে বেড না থাকায় ওই নারী অক্সিজেন সিলিন্ডার কিনতে যান ওই দুই অভিযুক্তের কাছ থেকে। ওই দুজন অক্সিজেনের বদলে করোনা রোগীর পরিবারকে ১০ হাজার টাকার বিনিময়ে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রি করে। অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews