1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে রতনের খামার এলাকায় ডিবি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ মে, ২০২১

ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। রবিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রতনের খামার এলাকায় এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক সাক্রাতুল ইসলাম ডিবি পুলিশের বরাত দিয়ে জানান, দুই দল ডাকাত ওই এলাকায় একই সাথে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে ডিবি পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতদল পিছু হটে। ঘটনাস্থলে গুলিবিদ্ধ এক ডাকাতের লাশ সেখানে পরে থাকতে দেখি। তবে ডাকাত কার গুলিতে মৃত্যুবরন করেছে তা সঠিক করে বলতে পারেনি পুলিশ। নিহত ডাকাতের পরনে কালো রঙ্গএর জিন্সপ্যান্ট ও ফুল হাতা গেঞ্জি কোমরে বাঁধা ছিলো। ঘটনাস্থল থেকে গুলির খোসা, দুটি রাম দা ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews