1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কালিয়াকৈরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ মে, ২০২১
গাজীপুরের কালিয়াকৈরে ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে আজ ৫ মে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ। উপজেলার সফিপুর এলাকায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীরের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর বলেন, গত মঙ্গলবার দৈনিক সমকাল পত্রিকায় “দরপত্র জমাদানে বাঁধা আওয়ামীলীগের কর্মীদের” এ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদটি সঠিক নয়। গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্র জমাদানে আওয়ামীলীগের কোনো সংশ্লিষ্টতা নেই। ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে উপজেলা আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে।
তিনি গত ১২ বছরের আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আরো বলেন, মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রী মহোদয়ের দিক-নির্দেশনায় আমরা উপজেলা আওয়ামীলীগ দায়িত্ব পালন করে থাকি। তাই এখানে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো কাজে উপজেলা আওয়ামীলীগ কখনো জড়িত ছিল না, আর কখনো হবেও না।
তিনি ওই প্রকাশিত সংবাদের প্রতিবাদ করে বলেন, যদি ব্যক্তিগত ভাবে কেউ ওই দরপত্রে বাঁধা দিয়ে থাকে, সেটা দলের বিষয় নয়। তারপরও যদি আওয়ামীলীগের কেউ জড়িত থাকে, সেটা তদন্ত করে দলীয় ভাবে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়সহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews