1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে দুই কিশোরী ধর্ষণের শিকার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ মে, ২০২১

রাজধানীর দক্ষিন কেরানীগঞ্জে ঈদের কেনাকাটা করতে দুই কিশোরী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই কিশোরীর মধ্যে একজনের বয়স ১৮ বছর ও অপরজনের বয়স ১৭ বছর বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী একজনের ছেলে বন্ধুসহ ৯ জনের নাম উল্লেখ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে আশিক হোসেন (২৪) নামের ওই ছেলেবন্ধুসহ এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় জড়িত অপর পাঁচজন পলাতক। আজ গতকাল শনিবার বিকেলে ধর্ষনের শিকার দুই কিশোরীর স্বাস্থ পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এজাহার ও ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, ওই দুজন পরস্পরের বান্ধবী। শুক্রবার সন্ধ্যার পর তারা দক্ষিন কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকার মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসে। বিষয়টি তাদের একজনের (১৮) ছেলেবন্ধু আশিক জানতে পারেন। পরে আশিক মুঠোফোনে যোগাযোগ করে তাদের বেড়াতে যাওয়ার কথা বলে রাজাবাড়ি এলাকার  ছবির উদ্দিনের পরিত্যাক্ত ছাপরা ঘরে নিয়ে আসে। সেখানে আগ থেকে অপেক্ষা করতে ছিলেন অপু ,রিফাত ও শাহীনসহ আরো ছয় জন। একপর্যায়ে আশিকসহ ৯ জন ওই ২ কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। তাঁদের কাছ থেকে ছাড়া পেয়ে তারা রাত ১০টার দিকে বাসায় গিয়ে ঘটনাটি পরিবারকে জানায়। দুই পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় জানালে  ওই রাত দেড়টার দিকে পুলিশ রাজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আশিকসহ তাঁর দুই বন্ধুকে আটক করে। শনিবার এ ঘটনায় জড়িত আরও এক যুবককে আটক করেছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণের শিকার দুজনের মধ্যে একজনের সঙ্গে আশিকের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। তিনি তার এক বান্ধবীকে নিয়ে ঈদের কেনাকাটা করতে গেলে আশিক তাদের দুজনকে বেড়াতে যাওয়ার কথা বলে রাজাবাড়ি এলাকায় নিয়ে ৯ জন মিলে ধর্ষণ করেন। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
পরিদর্শক নয়ন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিকসহ গ্রেপ্তার ব্যক্তিরা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অপর পাঁচজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews