1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

৫৫৯ ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাকসহ আটক ৫

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ মে, ২০২১

রাজধানীর যাত্রাবাড়ীতে র‌্যাবের পৃথক অভিযানে ৫৫৯ ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার; মাদক পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাক জব্দ করেছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ ৯ মে রোববার ভোরপৌনে ৫ টায় র‌্যাব- ১০ এর একটি দল  ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায়  অভিযান চালিয়ে  ৩ শত ৭০  বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নামমোঃ কাউছার (২৬) (ড্রাইভার) ও  তোফাজ্জল হোসেন (২৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি কার্গো ট্রাক, ০৩টি মোবাইল ফোন ও নগদ- ২হাজার  ২ শত টাকা জব্দ করা হয়।

এছাড়া আজ ১২:১০ ঘটিকায় র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৮৯ একশত ঊননব্বই বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম  মোঃ আব্দুস ছালাম (৩০), মোঃ রুবেল (৩০) ও  মোঃ ফারুক হোসেন (২৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ ট্রাক, ৪টি মোবাইল ফোন ও নগদ ৮শ ৬০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews