1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেমন আবহাওয়া থাকবে ঈদের দিন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

কেমন থাকবে ঈদের সময়, সে বিষয় জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন সকালে উত্তরাঞ্চল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কয়েক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সহনীয় পর্যায়েই থাকবে তাপমাত্রা। ঈদের আগের রাতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও কয়েক দিন থাকতে পারে এই অবস্থা। ঈদের দিনও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দিনের তাপমাত্রা বাড়বে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস। ঈদের দিন তাপমাত্রা থাকবে সব্বোর্চ্চ ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া ঈদের আগের রাতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর অঞ্চলের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঈদের দুই-তিন দিন পর ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে আরো এক থেকে দুইটি কালবৈশাখির আশঙ্কা রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews