1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি

শাহরুখ খানের সিনেমা থেকে বাদ পড়েছেন কার্তিক আরিয়ান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১

ক্যারিয়ারে আরেকবার ধাক্কা খেলেন অভিনেতা কার্তিক আরিয়ান। করণ জোহরের পর শাহরুখ খানের সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। কিং খানের প্রযোজনা সংস্থা থেকে নির্মিতব্য ‘ফ্রেডি’ সিনেমায় অভিনয়ের কথা ছিল কার্তিকের। কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি কার্তিক আরিয়ান।‘ফ্রেডি’ পরিচালনা করবেন অজয় বহেল। কার্তিকের বিপরীতে অভিনয়ের কথা ছিল ক্যাটরিনা কাইফের। সিনেমার চিত্রনাট্য এবং পরিচালক বদল করার দাবি করেছিলেন কার্তিক। তারপরই মনোমালিন্য শুরু হয় প্রযোজনা সংস্থার সঙ্গে। যে কারণে সাইনিং মানি ফেরত দিয়েছেন কার্তিক। এর আগে চলতি বছর এপ্রিলে করণ জোহর প্রযোজিত ‘দোস্তানা টু’ সিনেমা থেকে বাদ পড়েন কার্তিক। এতে তার বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছিলেন জাহ্নবী কাপুর। তাদের সঙ্গে একজন নবাগত শিল্পীকেও দেখা যাওয়া কথা ছিল। কিন্তু ধর্মা প্রডাকশনের পক্ষ থেকে জানানো হয়, ‘সিনেমার কাস্ট পরিবর্তন করা হবে’। কার্তিকের এ ঘটনায় চাপা ক্ষোভ প্রকাশ করেছেন বি-টাউনের অনেকেই। পরপর দুটি সিনেমা থেকে বাদ পড়ায় স্বজনপ্রীতি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বি-টাউনের অনেকে মনে করেছেন, প্রভাবশালী দুটি প্রযোজনা সংস্থার সিনেমা থেকে বাদ পড়ায় কার্তিকের ক্যারিয়ারে বড় প্রশ্নচিহ্ন যোগ হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews