1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ

সালেহ বিশ্বাসের ‘নিজে ভালো জগৎ ভালো’

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বিনোদন প্রতিবেদক: ইউটিউব চ্যানেলে আসছে সালেহ বিশ্বাসের ‘নিজে ভালো জগৎ ভালো’

দেশের প্রতিভাবান কণ্ঠশিল্পীদের একজন সালেহ বিশ্বাস। মাটির গানের সঙ্গে তার কণ্ঠের সখ্যতা। এবার তিনি গেয়েছেন ‘নিজে ভালো জগৎ ভালো’ শিরোনামের নতুন একটি গান।

গানটির কথা লিখেছেন সচল পাগল সুজন। সুর করেছেন সালেহ বিশ্বাস নিজেই। সংগীত পরিচালনায় কেজিএম রাহাত। গানটিতে সালেহ ছাড়াও কণ্ঠ দিয়েছেন সুজন, সুব্রত দে, পাবলো পিকাসো।

নতুন গানটি নিয়ে সালেহ বলেন, ‘গানটিতে চিরন্তন সত্য কিছু কথা তুলে এনেছেন পাগল সুজন ভাই। তাতে সুর ও কণ্ঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সবার আন্তরিকতা ও দরদ মিশে আছে গানটিতে। গানটির মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হচ্ছে। আশা করি সবার ভালো লাগবে।’

নির্মিত হয়েছে ‘নিজে ভালো জগৎ ভালো’র মিউজিক ভিডিও। নির্মাণ করেছেন নাসির উদ্দিন সনি। এরইমধ্যে প্রকাশ পেয়েছে তার টিজার। আজ শনিবার সালেহ বিশ্বাসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নিজে ভালো জগৎ ভালোর মিউজিক ভিডিও।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews