1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে সেই আবাসিক মাদ্রাসায় যা ঘটেছিল ২৯ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শ্যামলীতে মোটরসাইকেলে এসে সাংবাদিক দম্পতির ব্যাগ ছিনতাই দক্ষিণ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে মিলল অজ্ঞাত তরুণীর মরদেহ ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরূপা কালকিনিতে প্রতিবন্ধী জলিলের ঘরে সিঁধ কেটে চাল-টাকা চুরি, পাশে দাঁড়ালেন সংসদ সদস্য খোকন সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২, বরিশালে গ্রেপ্তার আরও ২ শাল্লায় একই পরিবারের তিন প্রতিবন্ধী সন্তান, অসহায়ত্বে দিন কাটছে বাবা-মায়ের ইসলামে যে ৪ ধরনের উপহার দেওয়া-নেওয়া নিষিদ্ধ

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা

সুনামগঞ্জ :

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পৃথক দুটি মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী চিনাউড়া ও আশাউড়া এলাকায় ২৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এসব সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সীমান্তবর্তী এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সভায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ, মানব পাচার বন্ধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় কোনো সন্দেহজনক কর্মকাণ্ড, অবৈধ পণ্য পরিবহন কিংবা অপরাধমূলক তৎপরতা চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি বিওপিকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।

পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সীমান্তবর্তী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক আস্থা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।

২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জের দীর্ঘ সীমান্ত এলাকায় ১৯টি বিওপির মাধ্যমে বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষা, আন্তঃসীমান্ত অপরাধ ও পুশইন প্রতিরোধে কাজ করছেন।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাঁদের সহযোগিতা নিয়ে প্রতিটি সীমান্ত এলাকা নিরাপদ রাখতে বিজিবি সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews