1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে সেই আবাসিক মাদ্রাসায় যা ঘটেছিল ২৯ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শ্যামলীতে মোটরসাইকেলে এসে সাংবাদিক দম্পতির ব্যাগ ছিনতাই দক্ষিণ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে মিলল অজ্ঞাত তরুণীর মরদেহ ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরূপা কালকিনিতে প্রতিবন্ধী জলিলের ঘরে সিঁধ কেটে চাল-টাকা চুরি, পাশে দাঁড়ালেন সংসদ সদস্য খোকন সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২, বরিশালে গ্রেপ্তার আরও ২ শাল্লায় একই পরিবারের তিন প্রতিবন্ধী সন্তান, অসহায়ত্বে দিন কাটছে বাবা-মায়ের ইসলামে যে ৪ ধরনের উপহার দেওয়া-নেওয়া নিষিদ্ধ

শ্যামলীতে মোটরসাইকেলে এসে সাংবাদিক দম্পতির ব্যাগ ছিনতাই

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
শ্যামলীতে মোটরসাইকেলে এসে সাংবাদিক দম্পতির ব্যাগ ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শ্যামলীতে ছিনতাইকারীদের কবলে পড়েছেন দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ ও তাঁর স্ত্রী। এ সময় তাঁদের নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনায় সাংবাদিকের স্ত্রী হাতের একটি আঙুলে আঘাত পেয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে শ্যামলী শিশুমেলার বিপরীত পাশে ফুটওভার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ জানান, পারিবারিক জরুরি কাজে তাঁর স্ত্রীকে কুষ্টিয়াগামী বাসে তুলে দিতে তাঁরা আজিমপুর থেকে একটি অটোরিকশায় করে কল্যাণপুরের দিকে যাচ্ছিলেন। পথে শিশুমেলার বিপরীত পাশের সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে দুই ছিনতাইকারী এসে তাঁর স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি টান দিয়ে ছিনিয়ে নেয়।

এরপর ছিনতাইকারীরা দ্রুত শ্যামলীর দিকে পালিয়ে যায়। ব্যাগে নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল ছিল বলে জানান তিনি।

ছিনতাইয়ের সময় ব্যাগ টান দেওয়ায় তাঁর স্ত্রীর হাতের একটি আঙুলে আঘাত লাগে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews