1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

নৌকায় উঠলেন বিএনপি‘র নেত্রী নিপুন রায়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
নিপুন রায় চৌধুরী

নৌকায় উঠলেন বিএনপি নেত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধু ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং দক্ষিন কেরানীগঞ্জ থানা  বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী নৌকায় উঠেছেন।

নিপুনরায় চৌধুরী  সোমবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে নৌকায় বসে থাকা অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে সেটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিটির ক্যাপসনে লেখা ছিলো “মধুমতির তীরে” এমন ছবি দেখে ছবিটির কমেন্টস বক্সে শুরু হয় মন্তব্যর ঝড়।

মাগুরা জেলার মধুমতি নদীর তীরে

ছবিটিতে দেখা যায় নিপুন রায় একটি জেলে নৌকার মাস্তুলে লাল গোলাপী শাড়ী পরে বসে আছেন। এমন দৃষ্টি নন্দন ছবিটিতে মাত্র ২১ মিনিটে ১৪ টি শেয়ার ও ২শ ৮৬ কমেন্টস এবং প্রায় সাড়ে ৩ হাজার লাইক আসে। ছবিটি দেখে নিপুন রায় চৌধুরীর ফেসবুকে থাকা ফ্যান ফলোয়ারগন একেকজন একেকভাবে কমেন্টস করেছেন।

কেউ কেউ কমেন্টসে লিখেছেন, দিদি অনেক সুন্দর লাগছে, দিদি শুভ কামনা নৌকায় আসার জন্য,কেউ আবার লিখিছেন, দিদি নৌকায় চড়া এমন ছবিটি ফেসবুবে না দিলেও পারতেন। আবার কেউ লিখেছেন অবশেষে নৌকায় উঠলেন বিএনপি নেত্রী নিপুন রায়, ফেসবুকের ছবিটিতে এমন কিছু মন্তব্য আসার মাত্র ২১ মিনিটের মধ্যে সেটি তার ফেসবুক থেকে সরিয়ে নেন।

ছবিটির বিষয়ে একটি সুত্র জানায়, সম্প্রতি নিপুন রায় চৌধুরীর বাবার বাড়ী মাগুরা জেলার মধুমতি নদী তীরে ঘুরতে গিয়ে একটি জেলে নৌকায় উঠে শখের বসে ছবিটি তোলেন। সেই ছবিটি আজ ২৬ জুলাই ফেসবুকে পোস্ট করে আবার ২১ মিনিট পরে সরিয়ে ফেলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews