1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

কেরানীগঞ্জের তারানগরে আ’লীগের মতবিনিময় সভা (ভিডিও)

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
ছবি-প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নে আওয়ামীলীগের বিগত ৫ বছরের উন্নয়ন ও আগামী ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বটতলী বাজার এলাকায়  বটতলী সরকারী স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মেম্বারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও  দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের আহ্বায়ক  শাহীন আহমেদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন তারানগর ইউনিয়নের যুগ্ন সাধারন সম্পাদক এজাজুল জলিল রিপন। সভায় প্রধান বক্তা হিসেবে  বক্তব্য প্রদান করেন তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক।

বিশেষ অতিতি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকন, ঢাকা জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শিলারা ইসলাম।

এসময় সভায়  উপস্থিতি ছিলেন, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক হাজি সাকুর হোসেন সাকু। অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন কলাতিয়া পরিষদ  ইউনিয়ন চেয়ারম্যান মো. তাহের আলী, কালিন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোজাম্মেল হোসেন, শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন, হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়নাল হোসেন আয়নাল, রোহিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি আবদুল আলী, বাস্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি আসকর আলী, ঢাকা জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল বারেক, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, তারানগর ইউনিয়ন যুবলীগ নেতা জিলানী রায়হানসহ অন্যরা।

সভায় তারানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে হাজারও নারী পুরুষ উপস্থিতি হন।  সভায় বক্তারা বিগত ৫ বছরের উন্নয়নসহ আগামী ইউপি নির্বাচনের বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে নৌকা প্রতীককে জয়ী করার আহবান জানান।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews