1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে ইউপি নির্বাচনের জন্য মনোনয়ন ফরম ক্রয়

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

দেশ জুড়ে তৃতীয় ধাপে  ১০০৭ টি ইউনিয়ন পরিষদ ও ১০টি পৌরসভায় ভোট হবে ২৮ নভেম্বর।  বাংলাদেশ আওয়ামী লীগ আজ থেকে দলীয় মনোনয়ন বিক্রির তারিখ ঘোষনা করেছেন। এজন্য নৌকা প্রতিক পেতে কেরানীগঞ্জ উপজেলা থেকে আজ দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন অনেকেই।

জানাগেছে, শনিবার ধানমন্ডি ৩/এ এর আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে আসন্ন ইউপি নির্বাচনে অংশ গ্রহনের লক্ষে কেরানীগঞ্জ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কোন্ডা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক। শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো.ইকবাল হোসেনের পক্ষে তার ছোট ভাই দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন , দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, কালিন্দী ইউপি চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন, রোহিতপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী, শাক্তা ইউপি চেয়ারম্যান হাজী সালাহ উদ্দিন লিটন, কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী ও হযরতপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল। এর বাইরেও কেরাণীগঞ্জ থেকে আজ আরো বেশ কয়েকজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাদের দলীয় মনোনয়ন সংগ্রহ করবেন বলে খবর পাওয়া  গেছে।

গত বৃহস্পতিবার নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠকে ইউনিয়ন পর্যায়ে তৃতীয় ধাপের ভোটের তারিখ নির্ধারণ করা হয়।

কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তৃতীয় ধাপের এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে বলা হয়, এসব ইউনিয়ন ও পৌরসভায় মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। ভোট হবে ২৮ নভেম্বর।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews