1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেরানীগঞ্জে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
নিজস্ব প্রতিনিধিঃ
তৃতীয়ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলার মোট ১২ টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন। ইতোমধ্যে ১১ টি ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।
যে সকল ইউনিয়নে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন- কোন্ডা ইউনিয়নে সাইদুর রহমান চৌধুরী, তেঘরিয়া ইউনিয়নে মো. লাট মিয়া, শুভাঢ্যা ইউনিয়নে ইকবাল হোসেন, আগানগর ইউনিয়নে মো. জাহাঙ্গীর শাহ খুশি, জিনজিরা ইউনিয়নে সাকুর হোসেন, কালিন্দি ইউনিয়নে মো. ফজলুল হক, রোহিতপুর ইউনিয়নে আব্দুল আলী এবং কলাতিয়া ইউনিয়নে মো. তাহের আলী।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, গত ১১ নভেম্বর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। গতকাল বৃহস্পতিবার ছিল প্রার্থীদের প্রতিক বরাদ্দের দিন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ ইউনিয়নে ৫৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও, ৮ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী বাদে সকলেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। যার কারণে ২৮ নভেম্বর নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।
আগামী ২৮ নভেম্বর কেরানীগঞ্জের হযরতপুর, শাক্তা, বাস্তা তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে লড়বে ।
এছাড়া মেম্বার পদে ১১টি ইউনিয়নে ৫৮৯ জন মনোনয়ন পত্র দাখিল করেন, যাদের মধ্যে ৬ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। ৯৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়। ১৪ জন মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আগামী ২৮ নভেম্বর ১১ টি ইউনিয়নের ১০৮ টি ওয়ার্ডের মধ্যে ৯৪টি ওয়ার্ডে ৪৭৩ জন প্রার্থী মেম্বার পদে নির্বাচন করবেন।
শুধু মামলা জটিলতার জন্য তারানগর ইউনিয়নের নির্বাচন পরে অনুষ্ঠিত হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews