1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কেরানীগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা|| Buriganga tv

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

নিজস্ক প্রতিনিধিঃ
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কেরানীগঞ্জে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক পরিচালিত শহীদ খালেক-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে  চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়েছে।

আজ ১৬ নভেম্বর মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের কালীগঞ্জ পোশাক পল্লী এলাকায় ৪ শতাধিক মানুষকে এ সেবা দেওয়া হয়। এ কর্মসূচির মধ্যে ছিল রক্ত পরীক্ষা, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ। এছাড়া প্রেসার, ওজন মাপার ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি।

শহীদ খালেকে- ইব্রাহিম জেনারেল হাসপাতলের পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম তৃতীয় দিনের কার্যক্রম পরিচালনা করেন।

এসময়  উপস্থিত ছিলেন  হাসপাতালের ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডাঃ চৌধুরী মোঃ শওকত ওসমান সহ কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুসলিম ঢালী, কোষাধ্যক্ষ শেখ কাওসার,সমাজ কর্মী মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews