1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে মিড ল্যান্ড ব্যাংকের ঔষধ সামগ্রী বিতরণ || buriganga tv

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

ঢাকার কেরানীগঞ্জে মিডল্যান্ড ব্যাংকের কর্পোরেট দ্বায়াবদ্ধতা থেকে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ঔষধ সামগ্রী বিতরণ করেছে।

আজ বুধবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টায় আগানগর ইস্পাহানী নদীধারা আবাসিক এলাকায় নদীধারা বহুমুখী কল্যান সমিতি অফিসের সামনে অসহায় ও গরীব ৮৫ টি পরিবারের মধ্যে এসকল ঔষধ সামগ্রী বিতরন করা হয়।

প্রাথমিক চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে খাবার স্যালাইন, জ্বর ও ঠান্ডা প্রতিকারের জন্য কয়েক প্রকার ট্যাবলেট, জ্বর পরিমাপ করার যন্ত্র, মাস্ক, লিকুইড স্যাভলন, স্যাভলন মলমসহ বেশ কয়েক প্রকার ঔষধ একটি বক্স করে এসকল অসহায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের মিডল্যান্ড ব্যাংক আগানগর শাখা ব্যবস্থাপক খন্দকার বজলুর রহমান, উপ-ব্যবস্থাপক অনিক শাহা, রিলেশনশিপ ম্যানেজার মো. গোলাম কবির খান, সিএসও মো.কাওছার হোসেন।


এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্দীপন এনজিও কেরানীগঞ্জ শাখা ম্যানেজার মো.হানিফ হোসেন,নদীধারা বহুমূখী সমাজ কল্যান সমিতির সভাপতি হাজী আব্দুল করিম খান, সমিতির সাধারন সম্পাদক আলহাজ মো.শাহজাহানসহ মিডল্যান্ড ব্যাংক ও সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews