1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বিএনপি সার্চ কমিটি নিয়ে জনমনে সন্দেহের দানা সৃষ্টি করছেঃ কামরুল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

বিএনপি সার্চ কমিটি নিয়ে পিছনে বসে জনমনে সন্দেহের দানা সৃষ্টি করছে । বিএনপি জনগনের পালস জানেন না। তারা জনগণের কাছে আস্থা অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ সকালে ঢাকা মহানগর দক্ষিনের কামরাঙ্গিরচর এলাকার একটি কমিউনিটি সেন্টারে ৫৫,৫৬,ও ৫৭ নং ওয়ার্ডের আয়োজনে আওয়ামীলীগের বর্ধিত সভায় এসব কথা বলেন।

কামরাঙ্গিরচর থানা  আওয়ামীলীগের সভাপতি  আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম আরো বলেন, বিএনপির জনগণের উপরে তো আস্থা নেই তবে উপর থেকে নির্বাচন কমিশন হিসেবে  ফেরেস্তা পাঠালেও তাদের উপর আস্থা থাকবে না, যতক্ষণ পর্যন্ত তারা  নির্বাচনের বিজয়ী থেরাপি না পাবে।

এসময় কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি সোলায়মান মাদবরের সঞ্চালনায় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সহ সভাপতি হেতায়েতুল ইসলাম স্বপন, ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম চৌধুরী, ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন ও ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মাতবরসহ দক্ষিণ মহানগর  আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews