1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

স্বর্ণের ভরিতে বেড়েছে তিন হাজার ২৬৫ টাকা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
ছবিঃ সংগৃহীত

আবারও বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এবার প্রতি ভরিতে বেড়েছে তিন হাজার ২৬৫ টাকা।

এতে করে ২২ ক্যারেট স্বর্ণের ভরি গিয়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ২৬৫ টাকা। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

এর আগে সর্বোচ্চ দাম হয়েছিল ২০২০ সালের ৫ আগস্ট। তখন প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৭৭ হাজার ২১৬ টাকা।

৩ মার্চ থেকে নতুন দাম কার্যকর হয়েছে। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে দুই হাজার ২১৬ টাকা থেকে তিন হাজার ২৬৫ টাকা পর্যন্ত।

তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে দাম বাড়ার প্রেক্ষিতে বাংলাদেশের বাজারেও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।

নতুন করে দাম বাড়ানোর কারণে আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৮ হাজার ২৬৫ টাকা।

এছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ৭৬৬ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫৩ হাজার ৪২১ টাকায়।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সোনার বৈশ্বিক বাজার অস্থির। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশেও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যুদ্ধাবস্থা দ্রুত স্বাভাবিক না হলে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার মার্কিন ডলারে উঠবে, এমন পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews